ঢাকাSunday , 17 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনার গিলাতলা গাজীপাড়ায় মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 17 February 2019, 21:10

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার গিলাতলা গাজীপাড়ায় সাতপাড়ার সমন্বয়ে ৩৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বায়তুন নাজাত জামে সমজিদে সৈয়দ আবু বক্করের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, সরদার আলী আহম্মেদ, ফিরোজ খান, খান রিয়াজুল ইসলাম রাজা, গাজী আব্দুর রশিদ, খান জাকির হোসেন, আবু কাশেম, আলী ইমতিয়াজ লিঠু, মোল্যা হায়দার আলী, শেখ আলাউদ্দিন, সৈয়দ সাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, শেখ নাজমুল হোসেন, খান মামুন হোসেন, শেখ আবুল কালাম আজাদ, শেখ কামাল হোসেন, শেখ মোছাব্বির হোসেন বাবু, শেখ সোহলে ও গাজী জাকির প্রমুখ।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আছর গাজীপাড়া বায়তুন নাজাত জামে সমজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় জানানো হয় মাহফিলে প্রধান বক্তা থাকবেন ভারতের মাওলানা মফিজুর রহমান (খোকা মাওলানা)। বিশেষ বক্তা থাকবেন নড়াইলের হাফেজ মাওলানা মাসনুন আল আজাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *