ঢাকাSunday , 17 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেনসিডিলসহ আটক ২: মেম্বারসহ ৫ জনের নামে মামলা

admin ঢাকা
আপডেট: 17 February 2019, 21:08

ডেক্স রিপোর্ট: দেবহাটায় ৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আরমান হোসেনসহ পাঁচ জনের নামে মামলা করেছে। আটককৃতরা হলেন, উপজেলার বাবুরাবাদ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে নুর ইসলাম (৪০) ও নাংলা (উত্তর পাড়া) গ্রামের শাহজাহান সরদারের ছেলে শামীম হোসেন (২৫)।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর থেকে ৪২ বোতল ফেন্সিডিল, ভারতীয় টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, নুর ইসলাম ও শামীম হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *