ঢাকাFriday , 10 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়ার কৃষনালয় বিদ্যানিকেতনে অগ্নিকাণ্ড

admin ঢাকা
আপডেট: 10 August 2018, 16:44

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ার গুটুদিয়ার কৃষনালয় বিদ্যানিকেতনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কৃষনালয় বিদ্যানিকেতনে দুপুর ১২টার দিকে ভিতর থেকে ধোয়া বের হতে দেখা যায়। এসময় এলাকাবাসী কাছে যেয়ে দেখে বিদ্যালয়ের ভিতরে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যলয়ের অফিস রুমসহ দুটি কক্ষ পুড়ে গেছে। এতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *