ঢাকাSunday , 17 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

admin ঢাকা
আপডেট: 17 February 2019, 20:57

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় নবযাত্রার সহযোগিতায় ও মৌতলা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় মৌতলা হাইস্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, নজরুল ইসলাম, রাজিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার শত শত নারী পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ঈমাম, এনজিও প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। আলোচনা সভা ও মহড়া শেষে সাগর পাড়ের গল্পের নাটক দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *