ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে ৩ জনের কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 16 February 2019, 22:07

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে বর, কনেসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামূল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর, কনে ও বরের মাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার বগা গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনি হোসেনের সাথে ৯ মাস আগে তালা উপজেলার সেনপুর গ্রামের হায়দার আলী সরদারের মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামূল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর রনি হোসেন (১৮) কে এক মাসের আটকাদেশ, মেয়ে রাবেয়া খাতুন (১৬) কে এক মাসের আটকাদেশ এবং বরে মা মঞ্জুয়ারা খাতুন (৪৩) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সহকারি কমিশনার (ভূমি) এনামূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *