ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে গাড়ি উল্টে পুরোহিত নিহত

admin ঢাকা
আপডেট: 16 February 2019, 22:04

যশোর প্রতিনিধি: যশোরে লাটাগাড়ি উল্টে শ্যামল শিকদার (৫২) নামে এক পুরোহিত সাধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শশনোদহ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শ্যামল শিকদার বাঘার পাড়া উপজেলার খালিয়া রাজাপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ শিকদারের ছেলে।
শ্যামল শিকদারের ভাগ্নে জীবন আচার্য জানান, নিহত শ্যামল শিকদার একজন কাপড় ব্যবসায়ী ও বিভিন্ন মন্দিরে পুরোহিতের কাজ করতেন। শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে ঝিনাইদহ জেলার বিষয়খালী এলাকাল একটি মন্দিরের কাজ করে রাত ১টার দিকে বাড়ি ফেরেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার শশনোদহ গ্রামের ভিতর বাক ঘুরতে যেয়ে লাটা গাড়ী উল্টে আহত হয়।
স্থনীয়রা আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) শাহা জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *