ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 16 February 2019, 22:01

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে সাথী নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত শাহানারা আক্তার সাথী পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের সিরাজুল মোড়লের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের সিরাজুল মোড়লের স্ত্রী শাহানারা আক্তার সাথী (২১) ঘরের বারান্দার আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শনিবার ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বিয়ের পর থেকে গৃহবধূ সাথীর সাথে পরিবারের লোকজনের বিভিন্ন সময় কলহ চলে আসছিলো। এরই জেরে সাথীর এ পরিণতি বলে এলাকাবাসীর ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *