ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 16 February 2019, 21:11

তালা প্রতিনিধি: তালার জেঠুয়ার জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং সততা সংঘ পুনর্গঠন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতির কুফল বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারি শিক্ষক অলোক কুমার দাশ, আব্দুর রব, সৈয়দ বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিতায় অংগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের সকল সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *