ঢাকাFriday , 10 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিবতলায় রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

admin ঢাকা
আপডেট: 10 August 2018, 16:31

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবতলার ছাকাড় মোড় থেকে শেলীর মোড় পর্যন্ত রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (১০ আগস্ট) সকাল ১০টা তিনি সরেজমিনে যেয়ে ৯৬ লক্ষ টাকা ব্যয়ে ১৭৪০ মিটার পাকা রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আযম, উপসহাকারী প্রকৌশলী আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলী, ঠিকাদার ইসরাঈল হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বর মো. নুর ইসলাম মাগরীব, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন, যুবলীগ নেতা সালাউদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, আব্দুল করিম প্রমুখ।
চেয়ারম্যান বাবু এসময় কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং সড়ক নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *