ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ার নিহত জাহাঙ্গীরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

admin
February 15, 2019 10:24 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজাপুর বাজার বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আনুলিয়া ইউনিয়নবাসী। ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম লিটন বলেন, জাতিকে বাঁচাতে, স্বাধীনতার চেতনাকে বাঁচাতে, খেঁটে খাওয়া সাধারণ মানুষসহ আমাদের নিরাপদ জীবন-যাপনের জন্য সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার সুনিশ্চিত করতে হবে। মোটরসাইকেল চালক জাহাঙ্গীর ছিল ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। শুধু তাকে হত্যা করা হয়নি, তার পরিবারের আশাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী রবিউল, আজিজ, আলামিনসহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরের মত অসহায় পরিবারের পাশে ছিলাম ও আজীবন থাকব।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, এসআই হাসানুর রহমান, ইউপি সদস্য শওকত হোসেন, ইয়ার আলী, রাজাপুর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে রাজাপুর বাজার বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী বিশেষ দোয়া পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।