ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পূর্ব কাদাকাটিতে ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন: হাড়ীভাঙ্গা একাদশকে পরাজিত করে তেতুলিয়া যুবসংঘের জয়

admin
February 15, 2019 10:20 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির পূর্ব কাদাকাটিতে ৮ দলীয় নক আউট ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে পূর্ব কাদাকাটি অনন্ত যুবসংঘ ও সুশীলা পাঠাগার।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য বিমল কৃষ্ণ সরকার, সুভাস চন্দ্র গাইন, ভবনাথ মন্ডল, অভিমুন্য সরকার, হারান চন্দ্র মন্ডল, নিশিকান্ত সরকার। উদ্বোধনী খেলায় তেতুলিয়া যুবসংঘ ও হাড়ীভাঙ্গা ভলিবল একাদশ মুখোমুখি হয়ে তেতুলিয়া ৩-১ গেমে জয়লাভ করে। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অসীম কুমার চক্রবর্তী। খেলা পরিচালনা করেন মাস্টার চিত্তরঞ্জন রায়, সহকারি পরিচালক দিপংকর মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।