ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ স্বাধীনতা প্রজন্মলীগের সভাপতিকে অব্যাহতি

admin ঢাকা
আপডেট: 15 February 2019, 22:19

ডেস্ক রিপোর্ট: অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় নিজ বাড়ি থেকে জনতার হাতে আটক হওয়ার পর বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর মনিরুজ্জামান সবুজকে অব্যাহতি দেওয়া হয়েছে। মীর মনিরুজ্জামান সবুজ কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মীর মনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ভদ্রখালী গ্রামের হাজির মোড় এলাকার জনৈক ব্যক্তির যুবতী স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে সবুজের। ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরের দিকে কথিত প্রেমিকাকে বাড়িতে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় সে। বিষয়টি জানতে পেরে ওই নারীসহ সবুজকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বে সুযোগ বুঝে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় সবুজ। পুলিশ সবুজের পিতা-মাতা ও প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু অজ্ঞাত কারণে রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে পরস্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনাটি জানার পর বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক ডা. বাপি বিল্লাহ বাপ্পি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর মনিরুজ্জামান সবুজকে সভাপতির পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্য পদ বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *