আসমানী শিশু নিকেতনে পুরস্কার বিতরণ
উৎসব মূখর পরিবেশে আসমানী শিশু নিকেতনের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্কুলের পরিচালনা পরিষদের পরিচালক আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, জীবনবীমা কর্মকর্তা রেফাজুর রহমান বিমান ও মারুফা আক্তার স্বপ্না। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন কুমার শীল। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply