জোড়দিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল
জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখ পাড়া বাইতুন নূর জামে মসজিদে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সী শেখ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন, হযরত মাও. মোস্তফা মাহবুবুল হক। দ্বিতীয় বক্তা ছিলেন খুলনার উত্তর চক কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাও. হাবিবুল্লাহ বাহার, হাফেজ মাও. হাবিবুল্লাহ হাবিবী, হযরত মাও. ফরিদ আহম্মেদ আরারী। মাহফিল পরিচালনা করেন হযরত মাও. শেখ আবু জাফর।

Leave a Reply