ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ৭ উপজেলাসহ ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 23:12

ন্যাাশনাল ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপের ভোট হবে আগামী ২৪ মার্চ। এদিন দেশের ৭টি বিভাগের ২৫ জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে।
তৃতীয় ধাপের উপজেলাগুলোর মধ্যে রয়েছে, চাপাইনাবাগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ; রংপুরের সদর ও মিঠাপুকুর; চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর; মাগুড়ার সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর; নড়াইলের সদর, কালিয়া ও লোহাগড়া; সাতক্ষীরার সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা; কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর; মেহেরপুরের সদর, মুজিবনগর ও গাংনী; ঝিনাইদহের সদর, শৈলকুপা, হরিনাকুন্ডু ও কালীগঞ্জ।
তৃতীয় ধাপের উপজেলাগুলোর মধ্যে আরও রয়েছে, বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝরা, মুলাদী ও হিজলা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; ভোলার বোরহানউদ্দিন; শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতি; মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর; শরিয়তপুরের সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট; গোপালগঞ্জের সদর, কোটালিপাড়া, টুঙ্গীপাড়া, কাশিয়ানি ও মকসুদপুর; রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিংগাইর, হরিরামপুর ও সাটুরিয়া; গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ; নরসিংদীর সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা; কিশোরগঞ্জের সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব।
তৃতীয় ধাপের বাকি উপজেলাগুলো হলো– চাঁদপুরের সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ ও শাহরাস্তি; লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি; চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালী; কক্সবাজারের সদর, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *