ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন:কৃষ্ণানন্দ সভাপতি, আজিয়ার সম্পাদক

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 22:58

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিন বছর মেয়াদি কমিটিতে সর্বসম্মতিক্রমে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীকে সভাপতি ও ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট হাইস্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মন্ডল। এসময় বলা হয় ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে।
এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *