ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন শিক্ষা কেন্দ্রের র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 22:52

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ‘সুন্দরবনকে ভালবাসুন’ প্রতিপাদ্যে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির যতিন্দ্রনগর সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দরবন শিক্ষা কেন্দ্রের আয়োজনে আইইউসিএন-কেএফডাবলিবউ এর অর্থায়নে ‘প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্য সুন্দরবন ডেল্টা থ্রু এনগেজিং দ্য লোকাল কমিউনিটিজ প্রকল্প এবং ওয়াইল্ডটিমের সহায়তায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে সুন্দরবন শিক্ষা কেন্দ্রে বিদ্যালয়ের এসএমসি সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কনজারভেশন ম্যানেজার রামকৃষ্ণ মোহন্ত, সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল হাসান, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আসলাম আহম্মেদ, প্রাক্তন প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডল, ইউপি সদস্য সেলিনা সাইদ ও বাঘ বন্ধু আজিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের কনজারভেশন সমন্বয়কারী নাজমুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর, ইসমে আজম ঋজু, সঞ্জিত মালো, বাদশা গাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইল্ডটিমের ফিল্ড ফ্যাসিলেটর অমিত মালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *