ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে মুক্তিযোদ্ধার ঘর ভস্মীভুত

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 22:39

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে এক মুক্তিযোদ্ধার ঘরে আগুন লেগে ভস্মীভুত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রামনগর গ্রামের মৃত নুর আলী সরদারের ছেলে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গোলাম মোস্তফার স্ত্রী ইমা খাতুন দুপুরের খাবার রান্না শেষে গোসল করতে যায়। এ সময় রান্নাঘরের চুলা হতে আগুন লেগে রান্নাঘরসহ পাশে অবস্থিত বসত ঘরও পুড়ে যায়।
পরে স্থানীয় প্রতিবেশীরা কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত বেগে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানো সম্ভব হলেও গরীব মুক্তিযোদ্ধার ঘরের আসবাবপত্র, মনিটরসহ প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে আর্থিকভাবে সাহায্যের জন্য তিনি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *