ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 22:11

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের নব-গঠিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জিএম আল-ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সাংবাদিক আ. আলিম, সমীর রায়, মাসুদুর রহমান, গোলাম মোস্তফা, আলী নেওয়াজ, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, বোরহান উদ্দিন বুলু, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী প্রমুখ।
প্রথম অধিবেশনে দায়িত্ব হস্তান্তরের পর ২য় অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন এসএম আহসান হাবিব। সভায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস পালন ও প্রেসক্লাবের পক্ষ থেকে পিকনিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি বাস্তবায়নে পৃথক আহবায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *