ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিলা ইসলাম জুঁইয়ের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 14 February 2019, 21:04

তালা প্রতিনিধি: তালা উপজেলার সার্বিক উন্নয়ন ও অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত নারী সমাজের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাকিলা ইসলাম জুঁই। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমার প্রথম অবস্থান। গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরে পরিণত করা হবে। আর এই উন্নয়নের ধারাতে অব্যাহত রাখতে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তালার অবকাঠামোগত উন্নয়নের কাজ করতে চাই।
জুঁই আরও বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কাধ মিলিয়ে জনগণের সহযোগিতায় কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক ভোরের পাতা এবং দৈনিক স্পন্দন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। একই সাথে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে সমাজের মানুষের সেবা দিয়ে যাচ্ছি। এসময় তিনি সাংবাদিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। মতবিনিময় সভায় তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এম এ হাকিম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলামসহ কর্মকর্তা সদস্যবৃন্দ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মনিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *