সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, বাই সাইকেল, চা পাতা, গরুর মাংস জব্দ
ডেস্ক রিপোর্ট: সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, বাই সাইকেল, চা পাতা, গরুর মাংস এবং বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে আইসিপি চেক পোস্ট দিয়ে ভারত হতে বাংলাদেশে আসার সময় তল্লাশী করে ১৫ হাজার ৯ শত ৫১ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। এসময় ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে অবৈধ পন্থায় ভারত হতে এসকল ওষুধ বাংলাদেশে এনেছে। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টায় কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে কুঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৩ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় বাই সাইকেল জব্দ করা হয়। একই বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে সকাল ৮টায় কেড়াগাছি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চা পাতা জব্দ করা হয়। অপর দিকে কাকডাংগা বিওপির অন্য একটি টহলের টহল কমান্ডার নায়েক হানিফের নেতৃত্বে সীমান্তের গাড়াখালী কাঁঠাল বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় গরুর মাংস (পঁচা) জব্দ করে বিজিবি সদস্যরা।
সকাল ১০টায় তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ওলিউল আলমের নেতৃত্বে সীমান্তের কেড়াগাছি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় গরুর মাংশ (পঁচা) জব্দ করা হয়।
সকাল সাড়ে ৮টায় কুশখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার আজগর আলীর নেতৃত্বে সীমান্তের মকতব মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
সকাল ১০টায় মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫শত টাকা মূল্যের ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
বিকাল ৩টায় হিজলদি বিওপির টহল কমান্ডার সুবেদার ইব্রাহীমের নেতৃত্বে সীমান্তের বড়ালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫শত টাকা মূল্যের ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
রাত ৯ টায় বাকাল চেক পোস্টে কর্তব্যরত টহল কমান্ডার হাবিলদার আলী আজগরের নেতৃত্বে মালামাল বোঝাই ট্রাক তল্লাশী করে অবৈধ মালামালসহ ট্রাকটি জব্দ করা হয়। যার মূল্য ৮০ লক্ষ ৫ হাজার ৫শত টাকা।

Leave a Reply