কাশিমাড়ী আদর্শ মহিলা আলীম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী আদর্শ মহিলা আলীম মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে গভর্নিং বডির সহ-সভাপতি ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খলিলুর রহমান, ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আশরাফ হোসেন, কলিমাখালী মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল গফুর, সাংবাদিক আবু কওসার, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহ-অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মাদ, মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সাহাজউদ্দীন, ইবতেদায়ী প্রধান মাওলানা সোহরাব হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম, অভিভাবক সদস্য মাওলানা নূরুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান, ডা. মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জিএম আবু ইসহাক ও গণিত শিক্ষক হাবিবুর রহমান।

Leave a Reply