ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে বসন্ত উৎসব

admin ঢাকা
আপডেট: 13 February 2019, 22:49

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব।
বুধবার (১৩ ফেব্রয়ারি) সকাল সাতটায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেয়া হয়।
শিশু কিশোরদের নাচ, গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে ভরে ওঠে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন।
সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণকেন্দ্র, সাতক্ষীরা’ শিল্পায়ন সঙ্গীত একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ‘প্রথম সাতক্ষীরা বসন্ত উৎসব ১৪২৫’ এর আয়োজন করে।
অনুষ্ঠানে আলোচনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী, অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রাণকেন্দ্র সাতক্ষীরার সংগঠক আমিনা বিলকিস ময়না, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ আবু সালেক, কবি গাজী শাজাহান সিরাজ, হাসানুর রহমান, সাকিবুল গাজী, অভিজিৎ কুমার, মোস্তাফিজুর রহমান, শিল্পায়নের পরিচালক জাকির হোসেন প্রমুখ।
‘আহা আজি এ বসন্তে’ সম্মেলক গানের পরিবেশনায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে ছোট্ট ছোট্ট শিশু, কিশোর ও তরুণ তরুণীরা। দলীয় ও একক নৃত্যও দর্শকদের মাতিয়ে রাখে। ফাগুনের নানান কবিতা নিয়ে বাচিক শিল্পীদের আবৃত্তিও অনুষ্ঠানে আনে অন্য মেজাজ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, সংস্কৃতির শুন্যতা ও সংকটকালীন এ প্রহরে ঋতুভিত্তিক এ উৎসব সবার মাঝে শুধু বাঙালী সংস্কৃতির বিকাশ নয় সামগ্রিক চেতনাবোধকেও জাগ্রত করবে। তিনি এ ধরনের ঋতুভিত্তিক অনুষ্ঠানে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা দেয়া উচিত বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *