ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 13 February 2019, 22:27

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার সকল ইউনিয়নের বিজয়ী দলের অংশগ্রহণে প্র্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে কাদাকাটির টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয় দল ১ম, শোভনালীর কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় দল ২য় ও কুল্যার মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বড়দল কলেজিয়েট স্কুল ১ম, এপিএস ডিগ্রী কলেজ দল ২য় ও আশাশুনি সরকারি কলেজ ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব ও বেতার শিল্পী আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *