ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সরোয়ার সভাপতি, রাজা সাধারণ সম্পাদক

admin ঢাকা
আপডেট: 13 February 2019, 22:26

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কুল্যা মোড়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন স,ম ইবাদুল হক। শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবলীগ নেতা হাবিবুর রহমান হবি, আক্তার গাইন, কবির হোসেন প্রমুখ। ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম সরোয়ারকে সভাপতি, রফিকুল ইসলাম রফিককে সিনিয়র সহ-সভাপতি, ডা. এসকে রাজাকে সাধারণ সম্পাদক, গোলাম রব্বানীকে যুগ্ম সম্পাদক ও হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *