ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

admin
August 9, 2018 5:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেছে। বৃহস্পতিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গণে আনন্দ র‌্যালি করে। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, কোমলমতি শিক্ষার্থী তথা দেশের সকল শ্রেণির প্রাণের দাবি ‘নিরাপদ সড়ক চাই’ ব্যাপারটা বুঝতে পারার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকারকে আমরা স্যালুট জানাই। সামেক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।
পঞ্চম বর্ষের শিক্ষার্থী ফারিহা তাবাস্সুম আরুশা বলেন, ন্যায্য দাবিকে যে কুচক্রিমহল তাদের রাজনৈতিক অপশক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তাদেরকে ধিক্কার জানায়। যারা গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল তাদের শাস্তি দাবি করি যাতে ভবিষ্যতে কেউ গুজব ছড়ানোর সাহস না পায়। আন্দোলনে আহত সকলের সুস্থতা কামনা করি। সভা সঞ্চালনা করেন প্রথম বর্ষের ছাত্র মেহরাব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।