ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ওয়াজ মাহফিল ও পাগড়ী বিতরণ

admin
February 13, 2019 9:18 pm
Link Copied!

এস এম সাহেব আলী, গাবুরা: শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরায় লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন তেলয়াত, ইসলামী সংগীত ও পাগড়ী বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কোরআন তেলয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছেদুল আলম। মাহফিল শেষে প্রতি বছরের ন্যায় এ বছরও ৩০ পারা কোরআন খতম শেষ কারায় ৭ জন ছাত্রকে পাকড়ী প্রদান করা হয়। পাগড়ী প্রাপ্তরা হলেন হাফেজ রোকনুজ্জামান, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ শাহালম, হাফেজ আজহারুল, হাফেজ আজিজুল, হাফেজ আবুল আলা মুরাদ, হাফেজ ইমদাদুল।
পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রেজাউল করিম সাহেব। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন সওতুল কুরআন মাদ্রাসা ঢাকার পরিচালক হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান। সমগ্র মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা স ম রবিউল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।