ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষ্ণুপুরে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 22:03

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুরে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে ছাবিনা ইয়াসমিন (১৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের সাঈদ খাঁর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিল। একপর্যায়ে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ছাবিনার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ছাবিনা ইয়াসমিনের পিতার লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *