ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় কুল চাষে মনিরুজ্জামানের অভাবনীয় সাফল্য

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:58

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় কুল চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন থানার মিঠাবাড়ী গ্রামের মৃত শেখ আয়ুব আলীর ছেলে শেখ মনিরুজ্জামান। তিনি নিজের ১ বিঘা জমিসহ ৩ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করেছেন। তিনি ২ বিঘা জমি বছরে ২০ হাজার টাকা দরে লিজ নিয়ে কুল চাষ করেন। কুলের চাষ করতে তার বিঘা প্রতি ২৫ হাজার টাকা খরচ হয়েছিল। এ বছর বিঘা প্রতি দেড় লক্ষ টাকা আয় করেছেন। মৌসুমের শুরুতে প্রতি কেজি কুল ১৩০ টাকা দরে বিক্রি করেছেন। বর্তমানে ৪৫-৫০ টাকা কেজি দরে বিলিয়াতি ও আপেল জাতের কুল বিক্রি করছেন। ক্ষেত থেকে বিঘা প্রতি ৫০ মণ কুল তিনি পাচ্ছেন বলে জানান। এতে তার আয় হয় প্রায় ৩ লক্ষ টাকা। এ কুল চাষ করে লাভবান হওয়ায় তিনি বাড়িতে একটি পোল্ট্রির খামার করেছেন। ব্যাপক সাফলতা পাওয়ায় আগামী বছর আরও কয়েক বিঘা জমিতে তিনি বিভিন্ন জাতের কুল চাষ করবেন বলে জানান।
শুধু কুল থেকে নয়, কুলের মৌসুম শেষে কুল গাছের ডাল বিক্রি করে লক্ষাধিক টাকা পাবেন বলে তিনি আশা করেন। মনিরুজ্জামান বলেন, তার সফলতার পিছনে তালার বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার অবদান রয়েছে। সংস্থাটির কৃষি কর্মকর্তা নয়ন হোসেন সারাক্ষণ পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। কুল চাষে ব্যাপক সফলতা পাওয়ায় এলাকায় অন্যান্য ফসলের চেয়ে কুলের দিকে ঝুঁকেছেন বহু চাষি। তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর প্রায় দেড় শত হেক্টর জমিতে কুল চাষের লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *