ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইন-কমিউনিটি ওরিয়েন্টেশন

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:56

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ভিএসও বাংলাদেশ’র অর্থায়নে ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রকল্পের ইন -কমিউনিটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুশীলনের উপ-পরিচালক সাহিনা আক্তার এ্যানী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, ভিএসওর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সালেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ট্রেইনার সাহিনা আক্তার, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, সুশীলনের প্রজেক্ট অফিসার সাজ্জাদ হোসেন সাজু, ভিএসও পঞ্চম সার্কেলের টিম লিডার আমির হামজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিএসও পঞ্চম সাইকেল ভলান্টিয়ার সোহানুর রহমান সোহান ও মনিরা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *