ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে চোরাই স্যালোমেশিনসহ দুই চোর আটক

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:39

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুটি চোরাই স্যালোমেশিনসহ সংঘবদ্ধ চক্রের দুই চোরকে আটক করা হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় স্থানীয় জনতার সহায়তায় শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের ইয়াকুব্বর গাজীর ছেলে সিরাজুল ইসলামের উঠান থেকে দুটি স্যালোমেশিন উদ্ধার করে পুলিশ।
এসময় মেশিনসহ হাতেনাতে সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য বসুখালী গ্রামের সংলগ্ন মৃত হাকিম গাজীর ছেলে সিরাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুর্র্বপাইকপাড়া গ্রামের মৃত কওছার আলীর ছেলে শেখ আবুল কালাম আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে অন্যান্য চোর পালিয়ে যায়। এ ঘটনায় সিরাজুল ও কালামসহ চোরদলের অন্য সদস্যদের আসামি করে আশাশুনি থানায় একটি চুরি মামলা করে মঙ্গলবার ধৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *