ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি আ’লীগের কার্র্যকরী কমিটির জরুরী সভা

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:36

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কার্র্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়-
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কমিটির সভাপতি এবিএমডি মোস্তাকিমের সভাপতিত্বে তার অস্থায়ী দলীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ডালিম কর্তৃক গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অসত্য অভিযোগ এনে মানববন্ধনের নামে দলীয় শৃঙ্খলা বিরোধী দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।
সভায় বক্তারা উল্লেখ করেন, শাহনেওয়াজ ডালিমের পিতা মৃত মোজাহার আলী সরদার একজন যুদ্ধাপরাধী ব্যক্তি ছিলেন। যুদ্ধাপরাধ মামলা চলাকালিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। শাহনেওয়াজ ডলিম বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দুর্র্নীতি, সন্ত্রাস, হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি, এলাকার জনগণকে জিম্মি করে দখলবাজির মাধ্যমে একের পর এক দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তার বিরুদ্ধে এ সকল অভিযোগে স্থানীয় থানা ও ফৌজদারি আদালতে একাধিক মামলা চলমান। সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, যুদ্ধাপরাধী পরিবারের সন্ত্রাস, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে তাকে দল থেকে বহিস্কারের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *