ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তলুইগাছা সীমান্তে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:35

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের মাসুদ রানাকে (৪২) একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে তলুইগাছা বিজিবি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়। মাসুদ তলুইগাছা গ্রামের নিজাম সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, অস্ত্র ও মাদকের শীর্ষ সন্ত্রাসী মাসুদ গড়ে তুলেছে মাসুদ বাহিনী। সীমান্ত এলাকায় কালো বাজারের সাথেও জড়িত সে। এছাড়া মাসুদ নিজের এলাকায় একটি রাজনৈতিক সংগঠনের পরিচয় দিয়ে বেড়ায়। যে কারণে তার গায়ে হাত দিতে প্রশাসনের কর্তাব্যক্তিরা সাহস করেন না।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *