ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ১২৭ পিস ইয়াবাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:32

শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ আবুছার গাজী (৩৫) ও আবুল কাশেম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক আবু ছার গাজী ঝিকরগাছার শংকরপুর ফেরীঘাট এলাকার আবুল কাশেম গাজীর ছেলে এবং আবুল কাশেম শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকার কদর আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে রাত আনুমানিক সোয়া ১০টায় আবু ছার গাজীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করে।
এদিকে ঐ রাতে এএসআই তবিবুর রহমানের নেতৃত্ব আরেকটি অভিযান চালিয়ে রাত আনুমানিক সোয়া ১১টায় বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ৬২ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে আটক করা হয়।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের শার্শা থানায় প্রেরণ ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *