ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ, আটক ৩

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 21:29

ব্রক্ষ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে গৃহবধূ আঁখি বোস নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে নিহত আঁখির স্বামী অরুপ বোস, তার শ্বশুর এসকে বোস (সন্তোষ বোস) ও শাশুড়ি অশোকা বোসকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, আঁখির লাশ ঝুলন্ত থাকলেও তার দু’টি পা মেঝেতে পাতানো অবস্থায় ছিল। নিহতের নাক থেকে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি বের হচ্ছিল। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা কঠিন। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আঁখির স্বামী অরুপ বোস, তার শ্বশুর এসকে বোস ও শাশুড়ি অশোকা বোসকে আটক করা হয়েছে।
জানা গেছে, তিন বছর আগে যশোর জেলার কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের গোবিন্দ বসুর মেয়ে আঁখির সাথে বিয়ে হয় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের জ্যোতির্বিদ এসকে বোসের ছেলে অরুপের সাথে। নিহতের মা জোছনা বসুসহ তার স্বজনরা জানান, আঁখির শ্বশুর-শাশুড়ি ও তার স্বামী প্রায়ই তাকে মারপিট ও নির্যাতন করতো। পারিবারিক কলহের জের ধরে তাকে জোর পূর্বক গালে বিষ ঢেলে হত্যার পর লাশ ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *