ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দুর্ঘটনায় বিএল কলেজ শিক্ষক অধ্যাপক কিশোর কুমার নিহত

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 20:52

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় খুলনা সরকারি বিএল কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টায় ফুলতলা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দ্রুতগামী ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, খুলনা বিএল কলেজের শিক্ষক কিশোর কুমার পায়ে হেটে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী দ্রুতগতির ঘাতক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়। নিহত কলেজ শিক্ষক কিশোর কুমারের বাড়ি বাগেরহাটের রামপালে তিনি খুলনার গগণবাবু রোডে থাকতেন। তিনি ফুলতলায় নামযজ্ঞা অনুষ্ঠানে গিয়েছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত শিক্ষক কিশোর কুমার ফুলতলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসেছিলেন। তিনি পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে যশোরের দিকে পালিয়ে যায়। ঘাতক ট্রাক এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *