ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য চাষ প্রযুক্তি সেবার মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 12 February 2019, 20:50

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য চাষ প্রযুক্তি সেবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নওয়াপাড়া ইউনিয়নের আরডি শেখ ইদ্রিস আলীর পুকুর পাড়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের খুলনা বিভাগের উপ-পরিচালক লোকস সরকার। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি শেখ আব্দুল হামিদ, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্র সহকারি রণজিত কুমার, কম্পিউটার অপারেটর আবু বকর, লিফ কর্মী আবু হাসান, আল মামুন, শিমুল হোসেন, তামান্না সুলতানা, গোলাম রহমান প্রমুখ।
মাঠ দিবসে বক্তরা বলেন, বর্তমান সময়ে অনেক মাছ বিলুপ্তির পথে। চাষীরা যদি বিলুপ্তি প্রায় মাছগুলি চাষ করতে পারে তাহলে আগামী প্রযন্ম এ সকল মাছ চিনতে পারবে এবং অধিক লাভবান হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *