ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেড়াতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা নিহত

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 22:31

খুলনা অফিস: খুলনায় বেড়াতে গিয়ে রূপসা সেতুর বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারে থাকা পাঁচ ছাত্রলীগ ও যুবলীগের নেতা নিহত হয়েছেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলে জানিয়েছেন, রবিবার রাত পৌনে ১১টার দিকে লবণচরা থানার সামনে জব্বার সড়কের কাছে হরিণটানা গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় নিহত পাঁচ নেতাই গোপালগঞ্জের অধিবাসী বলে জানিয়েছেন তিনি।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল। আর রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন এক ভবঘুরে পাগল প্রাইভেটকারের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার ও ট্রাকের এ সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচ ছাত্রলীগ ও যুবলীগ নেতাই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, মরদেহগুলো রাতেই গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার খুলনায় ওই পাঁচজন বেড়াতে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *