ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 22:23

ডেস্ক রিপোর্ট: কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়রাম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পরে বিকাল ৫টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি নওয়াব আলী, সেলিনা নওয়াব, সেহেলি সফিক, সাবিনা ইয়াসমিন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এছাড়া বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুল মালেক, ম্যানেজিং কমিটি বিদ্যোৎসাহী আবুল খায়ের, অভিভাবক সদস্য আব্দুল গফফার, রুহুল আমিন, অ্যাডভোকেট শেখ জাহিদুর রহমান, শাহানারা খাতুন, আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *