ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ আটক-২

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 22:20

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে অস্ত্র-গুলি ও হেরোইনসহ মামুনুর রশিদ (৩১) ও সেলিম হোসেন (৩২) নামে দুই যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক মামুন উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও সেলিম হোসেন টেংরা গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় মামুনের কোমর থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
এদিকে অপর একটি অভিযানে উপজেলার শ্যামলাগাছি মামা-ভাগ্ন অটোরাইস মিলের সামনে থেকে ২শ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শার্শা থানায় আটক যুবকদের নামে পৃথক দু’টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *