ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাড়ি চালককে জরিমানা

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 21:53

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সরকারি জায়গা ও ফুটপাত দখল এবং রাস্তার পাশে গাড়ি পাকিং ও লাইসেন্স না থাকায় নয় গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার সঙ্গীতা, পাকাপোল, রাজ্জাক পার্ক ও নারিকেল তলা সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ও লিখন বণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।


ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ও লিখন বণিক বলেন, শহরে সরকারি জায়গা ও ফুটপাত দখল এবং রাস্তার পাশে গাড়ি পাকিং ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০০৯ সালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন এর ৭ ধারা অনুযায়ী গাড়ি চালক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও হাফিজুল ইসলামকে একশ’ টাকা এবং আব্দুল হাকিমকে দুইশ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া আসাদুর রহমান, সাইদ ও আনারুল ইসলামকে পাঁচশ’ টাকা এবং রমজান আলী ও দেবদাসকে এক হাজার জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *