ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ারের গণসংযোগে গণমানুষের ঢল

admin
February 11, 2019 9:49 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমানের গণসংযোগে গণমানুষের ঢল নামে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে আঠারমাইল মোড় থেকে মিলিত হয়ে শুভাষিণী, নওয়াপাড়া, মির্জাপুর, পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে গণসংযোগ শেষে তালায় একপথ সভায় মিলিত হয়। এসময় বিভিন্ন গ্রামগঞ্জের নারী-পুরুষরা রাস্তার মোড়ে মোড়ে ও দুইধারে এই প্রিয় নেতাকে দেখা ও দোয়া- আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় সরদার মশিয়ার হাত নেড়ে সকলের ভালোবাসায় সিক্ত হন। রাজনৈতিক প্রতিহিংসায় গত ২৯ জানুয়ারি সাতক্ষীরা রেডক্রিসেন্ট অফিসের সামনে দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত হয়ে দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তালায় ফিরে এই গণসংযোগ ও পথসভা করেন তিনি। দলমত নির্বিশেষ তাদের প্রিয় নেতা সরদার মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভায় যোগদান করেন। এসময় তালা তিনরাস্তা মোড় এক জনমসুদ্রে পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাস্টার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাবুদ্দিন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামকাটী ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন এবং আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গণসংযোগ ও পথসভায় দলে দলে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।