পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার মেলেকবাড়ী বাজারে মেসার্স রনি এন্টার প্রাইজের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোর সিন্ডিকেটের সদস্যরা রক্ষিত স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষ টাকার মূল্যমানের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে প্রতিদিনের ন্যায় ক্যাশে টাকা রেখে বাড়িতে চলে যান মেলেকবাড়ী বাজারের সার ও কীটনাশকের ডিলার এবং পাট ব্যবসায়ী খালিদ মাহমুদ লিটন। রাতের কোন এক প্রহরে নৈশ প্রহরী হাজির না থাকার সুযোগে দোকানের পিছন দিক থেকে টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশে সংরক্ষিত নগদ দেড় লক্ষ টাকা এবং সিন্ধুকের তালা ভেঙ্গে দুটি রুলি, একটি চিক, একটি চেইন, একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
