ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আদিবাসী দিবসের আলোচনা

admin ঢাকা
আপডেট: 9 August 2018, 16:54

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১১টায় রিলিফ ইন্টারন্যাশনালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান দোলন, বিডিনিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক প্রমুখ।
সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনের নেতা তারাপদ মুÐা। রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপংকর সাহা দিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক ছাত্রনেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, সুন্দরবন গবেষক পিযুষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। সভায় বক্তারা ভ‚মি কমিশন আইন প্রণয়ন, সমতলের জন্য ভ‚মি কমিশন গঠন, যথাযোগ্য মর্যাদায় সমতলের জন্য আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন, আদিবাসী অধিকার আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯ বাস্তবায়নের জন্য আলোচনা সভা থেকে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *