ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বারী-১৪ সরিষার মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 11 February 2019, 20:51

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুর গ্রামে বারী সরিষা-১৪ এর প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আজিজপুর অশোক দাসের ক্ষেতে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা খামার বাড়ির উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষক কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান। উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ইউপি সদস্য আজগর আলী, মাহবুবর রহমান বাবলু, সাবিনা পারভীন, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আলী, মনিরুল ইসলাম, আবজাল হোসেন, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ কাজল, জাহিদ হাসান, আলাউর রহমান প্রমুখ।
এ সময় স্থানীয় কৃষকদের মাঝে দেশি জাতের এবং বারী-১৪ জাতের সরিষার পার্থক্য তুলে ধরে বক্তরা বলেন, দেশি সরিষার তুলনায় বারি-১৪ দ্বিগুণ ফলন দেয়। যা ৭৫/৮০ দিনের মধ্যে বিঘা প্রতি ১০/১২ হাজার টাকা আয় করা সম্ভব। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এর আগে বোরো ধানের ব্লকে গাছের ডাল পুতে পার্চিং উৎসবে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *