ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 23:52

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।
আহতরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের শামসুর গাজীর ছেলে শামীম গাজী (২০), তার ভাই মুন্না গাজী (১৩) এবং তাদের ভগ্নিপতি খাঁনপাড়া গ্রামের মুর্শিদ গাজী (৩৫)।
সূত্র জানায়, শামীম, মুন্না ও মুর্শিদ একটি মটর সাইকেলে নলতার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে পৌছুলে শ্যামনগর থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে ‌গি‌য়ে মটর সাইকেলটি ‌নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পড়ে যায় । এসময় মটর সাইকেলে থাকা ওই তিনজন ছিট‌কে প‌ড়ে আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তা‌দের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্য চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, আহত তিন ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তাদের মধ্যে মুন্না গাজীর অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *