ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

admin
February 10, 2019 10:14 pm
Link Copied!

তিতাস বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাঁকালস্থ সমিতির কার্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমিতির পরিচালক রেহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সমবায় অফিসের পরিদর্শক আশরাফ আলী, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ রবিউল আখতার।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভানেত্রী তুহিনা পারভীন, সাধারণ সম্পাদক শেখ মমতাজ উদ্দীন, সহ-সভানেত্রী রওশন আরা বেগম, ক্যাশিয়ার রোকেয়া খাতুন, কার্যকরি সদস্য রেহানা পারভীন রাণী, সহ-পরিচালক শংকর হাজরা, মলুদা বেগম, অফিস সহকারি মেহেদী হাসান। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।