ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বসতবাড়িতে আগুন, অর্ধলক্ষ টাকার ক্ষতি

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 22:12

তালা প্রতিনিধি: তালার ইসলামকাটিতে বসতবাড়িতে আগুন লেগে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ইসলামকাটি গ্রামের গফুর শেখের ছেলে লাল্টু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আশপাশের মানুষ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ দেখা যায়নি। কিভাবে ঘটনাটি ঘটলো তা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
ক্ষতিগ্রস্ত লালু শেখ জানান, শনিবার সন্ধ্যার পরে কেউ বাসায় না থাকায় এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে আশপাশের লোকজন বাড়িতে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরমধ্যে ২টি বসত ঘরে থাকা বিভন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *