ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সমাজকে পরিবর্তন করতে হলে প্রত্যক মাকে দেশপ্রেমিক সন্তান তৈরি করতে হবে: এমপি আফিল

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 21:47

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেছেন, সমাজকে পরিবর্তন করতে হলে প্রত্যেক মাকে দেশপ্রেমিক সুসন্তান তৈরি করতে হবে। তা না হলে এ সমাজের উন্নয়ন কখনো সম্ভব হবে না। আর সমাজকে পরিবর্তন করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। রোববার বেলা ১টায় নাভারণ ডিগ্রী কলেজে আয়োজিত সংবর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নূরুজ্জামান, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিয়ুর রহমান।
উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফুদ্দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আফরোজ মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা অশোক কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *