ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাহাঙ্গীরের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 21:04

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মটর সাইকেল চালক জাহাঙ্গীর হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আনুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে রাজাপুর গ্রামে মৃত মটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেনের বাড়ির সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহস্রাধিক নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মোড়ল, জবেদ খাঁ, আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী ঢালী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু মুছা রনি, সোহরাব হোসেন, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শওকত হোসেন প্রমুখ।
বক্তারা জাহাঙ্গীরের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
এদিকে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, জাহাঙ্গীর হত্যাকা-ে আটককৃত আব্দুল আজিজ, আলামিন, রবিউল ও শফিকুল শনিবার হত্যার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *